শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০ প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

সিডনিতে সঙ্গীত সন্ধ্যায় নাফিসা আজাদের গানে মুগ্ধ দর্শক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৪৩ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে গত ২৯ জুন (শনিবার) সন্ধ্যায় ক্যাম্পবেলটাউন আর্ট সেন্টারে কণ্ঠ শিল্পী নাফিসা আজাদের সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয় । নাফিসা অস্ট্রেলিয়ান আদিবাসী ও প্রখ্যাত সঙ্গীত সুরকার জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রয়াত বাবা আজাদ রহমানের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন। এছাড়াও দীর্ঘদিন পর সংগীত সন্ধ্যায় এসে উৎসাহ দেয়ায় প্রিয় মা ও সংগীত শিল্পী সেলিনা রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাবা আজাদ রহমান, বোন রুমানা আজাদ সহ অন্যান্য সুরকারের গান পরিবেশন করেন। গানের বিরতির সময় মা ও সংগীত শিল্পী সেলিনা আজাদ ও বোন রুমানা আজাদ নাফিসা আজাদের পাশে মঞ্চে আসেন।


অনুষ্ঠান সেলিনা আজাদ বলেন, আমাদের মেয়েরা পড়ালেখার পাশাপাশি প্রয়াত বাবা প্রখ্যাত সুরকার আজাদ রহমানের উত্তরাধিকার হিসেবে সঙ্গীত ধরে রেখেছেন । এর চেয়ে আনন্দের আর কিছুই নাই আমার। আমার বড় মেয়ে রুমানা আজাদ অস্ট্রেলিয়াতে একজন ডাক্তার হিসেবে কাজ করছে কিন্তু গানের সুরকার হিসেবে বাবার কাজের ধারাবাহিকতার চর্চা ধরে রেখেছে। মেঝো মেয়ে রোজানা আজাদ ম্যাককোয়ারি ইউনিভার্সিটিতে কাজ করছে কিন্তু সঙ্গীতের সাথেও পরোক্ষভাবে জড়িত এবং ছোট মেয়ে আপনাদের সামনে গান পরিবেশন করছে। সেও নিউ সাউথ ওয়েলসের সরকারি কাজ করছে। আমাদের মেয়েদের জন্য দোয়া করবেন আপনারা।


সিডনিতে নতুন প্রজন্মের তরুণ শিল্পী নীলাদ্রি একক গানে অংশ নেয়। প্রয়াত পাঁচজন প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের শ্রদ্ধা জানিয়ে তাদের কণ্ঠে গাওয়া কিছু গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতীতির প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত সঙ্গীত শিপ্লী সিরাজুস সালেকিন, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী সহ গন্যমান্য ব্যক্তিগণ। তবলায় ছিলেন অভিজিৎ দান, গীটারে সোহেল খান ও কি বোর্ডে নিলাদ্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category