শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হলভর্তি উচ্ছ্বসিত দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনে পালিত হলো ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী কমিউনিটি সেবায় স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কামাল পাশা

রাজধানীতে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩৪৮ Time View

রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় এক পুলিশের এলোপাতাড়ি গুলিতে পুলিশেরই এক সদস্য নিহত হয়েছেন। ওই ঘটনায় এক পথচারি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম মো. মনিরুল। যিনি গুলি করেছেন, তার নাম কাওসার। তারা দুজনেই ফিলিস্তিন দূতাবাসের সামনে দায়িত্ব পালন করছিলেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকাস্থ ফিলিস্তিনি দূতাবাসের সামনে এই ঘটনা ঘটে।

ওসি আরও বলেন, ‘সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এই ঘটনায় পথচারি আহত হয়েছে বলে শুনেছি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু ওই পুলিশের হাতে অস্ত্র থাকায় সামনের দিকে যেতে পারছেন না কর্তব্যরতরা।

ঘটনা জানার পর গুলশান বিভাগের ঊর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঘটনার বিষয় বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category