মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম এর সাথে ২টি সংগঠনের বৈঠক

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩১২ Time View
23

অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম(এবিবিএফ ) এর সাথে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ উইমেন্স চেম্বার এন্ড কমার্স এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৫ জুন) সিডনির এরিকা লেন মিন্টুতে এবিবিএফ এর নিজস্ব কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে বৈঠকে সিডনিতে আগামী ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী আয়োজিত ট্রেড ফেয়ার সফল ভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে উভয় পক্ষ পারস্পরিক সহয়তার হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি ফয়েজ দেওয়ান, সাধারণ সম্পাদক মোহতাসিম বিল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক সাজেদা আখতার সানজিদা, যুগ্ম সাধারন সম্পাদক লিটন বাউল, নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মাহবুব মোর্শেদ ও হেমা জোয়ারদার। অস্ট্রেলিয়া বাংলাদেশ উইমেন্স চেম্বার এন্ড কমার্স এর সভাপতি নাজিয়া মাহমুদও উপস্থিত ছিলেন।

এবিবিএফ এর কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্য শাহে জামান টিটু সহ সদ্যসরা বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category