মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫ শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী সিডনিতে সর্বজন শ্রদ্ধেয় ড. রফিকুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর বৈশ্বিক শেয়ারবাজারে ধস: যুক্তরাষ্ট্রের বাজার থেকে উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

সিডনিতে সাহা বাড়িতে বাবা লোকনাথের ১৩৪ তম তিরোধান দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৬৫৬ Time View

গত ২ রা জুন রবিবার সিডনির ক্যামসিতে দেবী সাহা ও গৌতম সাহার বাড়িতে বাবা লোকনাথের ১৩৪ তম তিরোধান স্মরোণোৎসব পালন উপলক্ষ্যে দিনব্যাপী আয়োজন করা হয়।

গত ২৪ বছর ধরে দেবী সাহা তার বাড়িতে এই মহা পূজার আয়োজন করে থাকেন।তিনি এবং তার পরিবার বাবা লোকনাথের কৃপা পেয়েছেন বলে জানান।তিনি আরো বলেন বাবা লোকনাথের বাণী তিনি মন প্রাণে ধারন করেন,”বাবা লোকনাথ ভক্তদের মনে সবসময় ভরসা জুগিয়েছেন, ‘তুমি কখনো একা নও,আমি সর্বদা তোমার সঙ্গে আছি। এই সত্যটি কখনওই ভুলে যেও না।’


প্রতিবছরের এই দিনটিতে দেবী সাহার বাড়ীতে বাবার পূজার আয়োজনের পাশাপাশি বিরাট প্যান্ডেল করা হয় ।সকাল ১০টা থেকে বাবার ভক্তদের আসা শুরু হয়এবং তা চলে রাত ১২টা পর্যন্ত।সকালে পূজা, ভোগ আরতী অঞ্জলী বাল্যভোজন সহ পূজার নানা ক্রিয়া সম্পন্ন হয়।সন্ধ্যায় পূজা আরতী সহ নাম কীর্তন ও করা হয়।এই উপলক্ষে হাজারেরও অধিক লোকের ভোজনের ব্যবস্থাও করা হয়।সিডনির বিভিন্ন প্রান্ত থেকে বাবা লোকনাথের ভক্তরা এই পূজায় সামিল হয়।হাজারো লোকের সমাগমে দেবী সাহার বাড়িটি যেন মন্দিরে রুপান্তরিত হয়।

 

বাবা লোকনাথ বাংলাদেশের নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের বারদী আশ্রমে মহাসমাধি লাভ করেছিলেন।
বাবা লোকনাথ খুব সাধারনভাবে নিজের জীবনযাপন করতেন। তাই তার পুজোতে কোনও বিশেষ আড়ম্বরের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধু ভক্তি, শুদ্ধ নিখাদ ভক্তি।


মিছরি হল লোকনাথ বাবার প্রিয় ভোগ। এছাড়া ঐ দিন অনেকেই খিচুড়ি, তরকারি, লাবড়া, চাটনি, নানারকম নিরামিষ পদ রান্না করে বাবা লোকনাথকে ভোগ নিবেদন করে থাকেন।

‘রণে-বনে-জলে-জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। ‘ জয় বাবা লোকনাথ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category