শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত

রোববারের মধ্যেই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির রিপোর্ট জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩১৭ Time View

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে আগামী রোববারের মধ্যে ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর ক্ষয়ক্ষতি সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল সরকারি কর্মকর্তাকে তাদের রুটিন কাজের পাশাপাশি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ মে) রাজধানীর এনইসি মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম এবং পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার বৈঠক শেষে একনেক থেকে প্রধানমন্ত্রীর জারিকৃত সিদ্ধান্ত-সংক্রান্ত এই অনুলিপি প্রকাশ করেন।

রিমেলের কারণে অনেক বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন। তাছাড়া প্রধানমন্ত্রী যত দ্রুত সম্ভব দুর্গত এলাকায় সুপেয় পানি সরবরাহের নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রী।

সত্যজিৎ কর্মকার বলেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি কমাতে এবং উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ২টা পর্যন্ত দুর্যোগ পর্যবেক্ষণ করেছেন। তিনি নিজেই ল্যান্ডলাইন ফোনে সংশ্লিষ্ট এলাকার সাথে যোগাযোগ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং সবার সাথে যোগাযোগ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category