শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজুড়ে নারীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর আয়োজনে আগামীকাল মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’ আজ মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট চালু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস ঐতিহাসিক ৭ মার্চ আজ: স্বাধীনতার ডাকের স্মরণে জাতি ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬”

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করা নিয়ে আলোচনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৪১ Time View

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর ও বিস্তৃত করার লক্ষে দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ।

বুধবার (১৫ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে ডোনাল্ড লুর এই সফর। তাই বৈঠকে দুই দেশের সম্পর্ক ঠিক রাখার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সহযোগিতা চেয়েছি। যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

বাংলাদেশ ৪০টি আইটি ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র। যা শ্রম আইন সংশোধনের পর হবে। এ বিষয়ে আমাদের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের মাধ্যমে অর্থায়ন করতে চায়। যাতে করে, রিজার্ভ শক্তিশালী হয়।

তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে। গাজায় শান্তি ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এ বিষয়ে একমত হয়েছে। স্থায়ী যুদ্ধবিরতি তারাও চায়।

সাংবাদিকদের অপর এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন ও মানবাধিকার নিয়ে কোন আলোচনা হয়নি। র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়েও কোন আলাপ হয়নি বৈঠকে। নিষেধাজ্ঞা দেওয়ার প্রক্রিয়া যেমন সময় সাপেক্ষ ছিলো, উঠবেও সেভাবে।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশি ছাত্ররা যাতে যুক্তরাষ্ট্রের পড়াশোনার জন্য ব্যাপকভাবে সুযোগ পায় সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি (ডোনাল্ড লু) এ বিষয়ে আলোচনা করেছেন। আমরা প্রস্তাব দিয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এক্সচেঞ্জ প্রোগ্রাম স্টাবলিশ করা যায় কিনা৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category