শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হলভর্তি উচ্ছ্বসিত দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনে পালিত হলো ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী কমিউনিটি সেবায় স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কামাল পাশা

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৩৫৯ Time View

মোটরসাইকেলে করে ছেলে মুরসালিন শিকদারকে (৮) ফরিদপুরের একটি মাদরাসায় ভর্তি করাতে নিয়ে যাচ্ছিলেন বাবা কাশেম শিকদার (৪০)। সঙ্গে ছিলেন ভাই নাজমুল শিকদার (৩৫)। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (১১ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া গ্রামের বাসিন্দা।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ডে পেছনদিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহত শিশু মুরসালিনের মামা আবু বক্কার বলেন, আমার ভাগ্নে মুরসালিনকে ফরিদপুর শহরের একটি মাদরাসায় ভর্তি করাতে নিয়ে যাচ্ছিল। পথে এ দুর্ঘটনা ঘটে। আমি এখন ভাঙ্গা হাইওয়ে থানায় আছি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো নিয়ে বাড়িতে যাব।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। এখন মরদেহগুলো পরিবারের সদস্যদের হাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category