শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল বাংলাদেশ নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলায় নিহত ৩৫ সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান

নির্বাচনের ফলাফল মেনে নেবেন না ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩১০ Time View

যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে তিনি ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানাবেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। রয়টার্স জানিয়েছে ট্রাম্পের বিষয়ে বুধবার (৮ মে) এ মন্তব্য করেন বাইডেন।

প্রসঙ্গত, ট্রাম্প ও বাইডেন ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলেন। চলতি বছরের নির্বাচনেও এ দুজন ফের মুখোমুখি হচ্ছেন। যদিও এ নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণ খুব একটা উৎসাহী নয়।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে ট্রাম্পের নির্বাচনের ফলাফল মেনে না নেওয়ার বিষয়টি তুলে ধরে বাইডেন বলেন, ‘আমি বলছি, তিনি মানবেন না। এটি খুবই বিপদজনক।’

এদিকে, বারবার আইনী চ্যালেঞ্জে হেরে যাওয়ার পরও ট্রাম্প জোর দিয়ে বলে যাচ্ছেন যে, তিনি ২০২০ সালের নির্বাচনে জিতেছিলেন। যদিও বিষয়টি তিনি প্রতিষ্ঠিত করতে পারেননি।

ট্রাম্পের ওই দাবির জবাবে বাইডেন বলেন, ‘তারা সুপ্রিম কোর্টসহ কতো আদালতে মামলা করেছেন? সকলেই বলেছে, নির্বাচন সম্পূর্ণ বৈধ হয়েছে। এই হলো ট্রাম্প।’

নির্বাচনী লড়াইয়ের গুরুত্বপূর্ণ রাজ্য উইসকনসিনে বাইডেন এসব কথা বলেন। গত সপ্তাহে ট্রাম্প এই রাজ্যে তার নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন।

উল্লেখ্য, বাইডেনের বর্তমান বয়স ৮১ বছর। যুক্তরাষ্ট্রে তিনি এ যাবতকালের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘মার্কিন মিত্ররা আশা করছে তিনি নভেম্বরের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category