বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় সরকারের নিন্দা শাহজালালে ৮২ ফ্লাইটের সূচিতে বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, বিপাকে ৩৪৩১ যাত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন সিডনিতে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’ এত যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না : ট্রাম্প ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দিল মেটা

ফিলিপাইনে স্বর্ণখনিতে ধস : নিহত ৫৪, নিখোঁজ অনেকে

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৬ Time View

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাভাও দে ওরোর মাকো শহরের কাছে একটি স্বর্ণখনিতে ধসের পর এ পর্যন্ত সেখান থেকে ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৬৩ জন।

দাভাও দে ওরো প্রদেশ প্রশাসনের কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি রোববার বার্তাসংস্থা রয়টার্সকে জানান, গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ধস নামে ওই স্বর্ণখনিতে। তার কিছু সময় পরই উদ্ধার তৎপরতা শুরু করেন দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা।

রয়টার্সকে এডওয়ার্ড ম্যাকাপিলি বলেন, ‘দুর্যোগ মোকাবিলা বিভাগের ৩শ’রও বেশি কর্মী ওই খনিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। গত ৫ দিনে ৫৪ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ধারণা করা হচ্ছে, কাদা-জঞ্জালের স্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন অন্তত ৬৩ জন মানুষ।’

‘ওই এলাকায় থেকে ভারী বর্ষণ হচ্ছে। কাদায় পুরো খনি এলাকা ঢেকে গেছে এবং আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ কারণে উদ্ধার তৎপরতায় কাঙ্ক্ষিত গতি আনা যাচ্ছে না।’

কাদা-জঞ্জালের তলায় চাপা পড়াদের মধ্যে কারো বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে ম্যাকাপিলি বলেন, ‘তেমন সম্ভাবনা খুবই কম। তবে আমাদের উদ্ধারকারী বাহিনীর কর্মীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category