শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর বৈশ্বিক শেয়ারবাজারে ধস: যুক্তরাষ্ট্রের বাজার থেকে উধাও কয়েক ট্রিলিয়ন ডলার ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা ঢাকায় শুরু হচ্ছে এআই বিজনেস সামিট, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

তাপপ্রবাহের কারণে বিএনপির সমাবেশ স্থগিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩৮৬ Time View

আগামী ২৬ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে চলমান তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে এই সমাবেশ কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দলটি। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুপুরে গণমাধ্যমকে জানান, ২৬ এপ্রিল সমাবেশ করার সিদ্ধান্ত ছিল। কিন্তু তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে সমাবেশ পেছানো হতে পারে।

এর পর বিএনপির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, প্রচণ্ড গরমের কারণে এই সমাবেশ স্থগিত করা হয়েছে। পরে তারিখ চূড়ান্ত করে জানানো হবে।

এর আগে ২৬ এপ্রিল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতা–কর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশের কর্মসূচি নেয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category