শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শুভেন্দুর শপথের মঞ্চে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন মোদি গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে হবে : টুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার শিল্পকলায় ৪ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের সংকটের অবসান ঘটাবে: কাতারের প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো‘র প্রস্তুতি উপলক্ষে বাংলাদেশ সফরে যাচ্ছে বিজনেস ফোরামের প্রতিনিধি দল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৪৩৩ Time View

সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো‘র প্রস্তুতি হিসেবে আগামী রোববার বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের একটি প্রতিনিধি দল। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার(১৮ এপ্রিল) সন্ধ্যায় ফোরামের কার্যালয়ে সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে সিডনিতে ট্রেড ফেয়ার এর প্রস্তুতি হিসেবে ২১ তারিখ প্রতিনিধি দলের বাংলাদেশ সফর সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ফোরামের প্রতিনিধি দল আগামী ২৬ ও ২৭ তারিখে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিতব্য ট্রেড ফেয়ারে অংশ নিবে। এছাড়াও এই ট্রেড ফেয়ার সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো (ইপিবি), ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে মিলিত হবে। আগামী ৩ ও ৪ অক্টোবর সিডনিতে দুই দিনব্যাপী ট্রেড ফেয়ারকে সফল করতে ৩০ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হবে। এই সাংবাদিক সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মন্ত্রণালয়ের অধীন এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো (ইপিবি), ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরার হাইকমিশনার আল্লামা সিদ্দিকী সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি দল উপস্থিত থাকবেন।

বৈঠকে সফরকারী প্রতিনিধিদলে ফোরামের উপদেষ্টা নাইম আবদুল্লাহকে অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব সর্ব সম্মতি ক্রমে গৃহীত হয়। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সফরকারী প্রতিনিধি দলে থাকবেন আব্দুল খান রতন, মোজ্জামেল হক বাবু, শফিক শেখ, নাজমুল হাসান ও নাইম আবদুল্লাহ।

বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরার সার্বিক তত্ত্বাবধানে এই ট্রেড ফেয়ার সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো (ইপিবি) সার্বিক সহায়তা প্রদান করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category