সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ২৫ নিঃশর্ত ক্ষমা চাইলেন ডিজির সঙ্গে তর্ক করা সেই চিকিৎসক ভারতের গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: চিকিৎসককে অব্যাহতি-শোকজ অস্ট্রেলিয়ায় ক্যাম্পবেলটাউন কাউন্সিলের ‘গিফট অব টাইম অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন এ–বি স্ট্রিট লাইব্রেরির স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়ায় ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলে বিজয় দিবস উদযাপন বাবরি মসজিদ নির্মাণে মানুষের ঢল আমরা প্রমাণ করব, অল্প বাজেটে নির্বাচন করা সম্ভব: তাসনিম জারা মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করতে হবে নতুন নিয়ম ও সময়সূচিতে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স

মঙ্গল শোভাযাত্রায় ১৪৩১ বরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২২১ Time View

বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে সকাল সোয়া ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়।

শোভাযাত্রাটি ঢাকা ক্লাব ও শিশুপার্কের সামনে হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে শেষ হবে। বিকেল পাঁচটায় নববর্ষের কার্যক্রম শেষ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার ৩৫ বছর পূর্তি হলো এ বছর। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য করা হয়েছে ‘আমরা তো তিমিরবিনাশী’। শোভাযাত্রার স্লোগানটি কবি জীবনানন্দ দাশের ‘সাতটি তারার তিমির’ কাব্যগ্রন্থের ‘তিমিরহননের গান’ কবিতা থেকে নেয়া।

এর আগে, সকাল সাড়ে আটটার দিকে মঙ্গল শোভাযাত্রায় প্রদর্শনীর জন্য বিভিন্ন মুখোশ, পেঁচা, ঘোড়া, মূর্তি, ট্যাপা পুতুল, নকশি পাখি, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি শোভাযাত্রার জন্য প্রস্তুত করা হয়।

উল্লেখ্য, ১৯৮৯ সালে চারুকলা অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো বের হয় মঙ্গল শোভাযাত্রা। সেবারই এ উৎসব সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। এরপর থেকে বাংলা বর্ষবরণের অপরিহার্য অনুষঙ্গ হয়ে ওঠে এটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category