সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
একুশে একাডেমি অস্ট্রেলিয়ার নতুন কমিটি, সভাপতি অমিয়া মতিন, সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান

চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা আহমেদ রুবেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৫ Time View

চিরনিদ্রায় শায়িত হলেন গুণী অভিনেতা আহমেদ রুবেল। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় জয়দেবপুর রাজবাড়ি মাঠে জানাজা শেষে গাজীপুর সিটি করপোরেশন কবরস্থানে তাকে দাফন করা হয়। 

এর আগে দুপুরের পর অভিনেতার মরদেহ ঢাকা থেকে নিজ বাড়ি গাজীপুর শহরের উত্তর ছায়াবীথিতে আনা হয়। পরে জয়দেবপুর রাজবাড়ি মাঠে বিকেল ৫টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ বন্ধুবান্ধব, স্বজন, প্রতিবেশি ও ভক্তরা অংশগ্রহণ করেন।

নাট্যকর্মী ও সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম লিটন বলেন, ‘রুবেল আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধুদের একজন। সবসময় তার মঙ্গল চাইতাম। একসঙ্গে থিয়েটার করেছি। সাংগঠনিক কার্যক্রম করেছি। বহু স্মৃতি তাকে নিয়ে। এভাবে আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন।’

বুধবার ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এসে মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহমেদ রুবেল ওই সিনেমায় অভিনয় করেছেন।

আহমেদ রুবেল গাজীপুরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতেন। আহমেদ রুবেলের বাবা শিক্ষাবিদ অধ্যাপক আয়েশ উদ্দিন জেলা শিল্পকলা একাডেমি, গাজীপুরের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা রেখেছেন।

আহমেদ রুবেল ৩ মে ১৯৬৮ সালে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আয়েশ উদ্দিন। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন। প্রয়াত সেলিম আল দীনের ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয় যাত্রা। তার প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category