শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত বিয়ে করলেন বিজয়-রাশমিকা অস্ট্রেলিয়ার গভর্নর-জেনারেলের আয়োজন রমজান ইফতার ডিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২৬৩ Time View

রাজধানীর সদরঘাটে রশি ছিঁড়ে লঞ্চের ধাক্কায় একই পরিবারর ৩ জনসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতারা হলেন রিপন হাওলাদার (৩৮), মাইশা (৩), মুক্তা (২৩), মোঃ বেলাল (২৬) ও রবিউল (১৯)। মুক্তা, মাইশা ও বেল্লাল একই পরিবারের।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা নদীবন্দর ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার জয়নাল আবেদীন।

তিনি বলেন, এমভি তাশরিফ ৪ ও এমভি পূবালী ১ নামক দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাসরিফ ৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়। এতে যাত্রীরা আহত হন। সদরঘাট ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সযোগে আহতদের মিটফোর্ড হাসপাতালে পৌঁছে দেয়া হয়। পরে তারা মারা যান। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিন করা হবে।

নৌ পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদহগুলো উদ্ধার করে মিটফোর্ড মর্গে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category