মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হলভর্তি উচ্ছ্বসিত দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনে পালিত হলো ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী কমিউনিটি সেবায় স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কামাল পাশা সিডনির ম্যাককুয়ারি ফিল্ডসে ‘মিস্টার পারফেক্ট’-এর কমিউনিটি আড্ডার এক বছর পূর্তি সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণে পাস ৪৫৮৫ জন হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা : ইউজিসি

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ বুধবার

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৪২৪ Time View

বিশ্বের মুসলমানরা এখন প্রস্তুতি নিচ্ছেন পবিত্র ঈদুল ফিতরের। তবে সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার নয়, বুধবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

সোমবার (৮ এপ্রিল) রাতে এক পোস্টে ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে বলা হয়, ‘আজ সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র দুই মসজিদ কাবা এবং মসজিদে নবাবির রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দাপ্তরিক ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনে নিশ্চিত করা হয়েছে এই তথ্য।

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে শাওয়াল মাসের চাঁদ ওঠার আগেই ঈদুল ফিতরের তারিখ ঘোষণা হয়েছে অস্ট্রেলিয়ায়। ফলে আগামী ১০ এপ্রিল বুধবার ঈদ উদযাপন করবেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার বাসিন্দারা। দেশটির ফতোয়া কাউন্সিল এক বিবৃতিতে এই নির্দেশনা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category