শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে বসন্তের রঙে বৃহৎ আয়োজন ‘CCA Spring Fair 2026’ ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সিডনিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সিডনি বাঙালি কমিউনিটি ইনকের জমজমাট শারদীয় এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানার মিলনমেলা ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেনীতে বালুবাহী ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা, নিহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৩৫৮ Time View

ফেনীর ফাজিলপুর মুহুরীগঞ্জ এলাকার পূবালীতে একটি ট্রাকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) সকালের দিকে মুহুরী নদীর ব্রিজ সংলগ্ন পূবালী বালুমহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন ট্রাকচালক মো. মিজান (৩২)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার কাউয়ারাকা গ্রামের আবুল হাওলাদারের ছেলে। অন্যজনের এখনো নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরী ব্রিজ সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি অন্তত ১০০ মিটার সামনে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।

তবে স্থানীয়দের অভিযোগ, গেইটম্যান মো. সাইফুলের দায়িত্ব অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ট্রেন অতিক্রম করার সময় তিনি সেখানে ছিলেন না। ঘটনার পর থেকে সাইফুল পলাতক রয়েছে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাহ আলম বলেন, চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন মুহুরীগঞ্জ এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, বালুবাহী ট্রাক রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা লাগে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেল পুলিশের সাথে সমন্বয় করে কারো গাফলতি ছিল কিনা সে বিষয়ে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category