জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, চট্টগ্রামের এক নেতা বলেছেন, তাদের নাকি ছাড় দেওয়া হবে না। কিন্তু পথে পথে জনগণ সমর্থন দিয়েছে এবং জনগণও এই সরকারকে ছাড় দেবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় জোটের লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, তারা চান, পথে যারা হাঁটছেন, সেই পথ থেকে ফেরার জন্য চট্টগ্রাম থেকে নতুন বিপ্লবের সূচনা হবে।
গোলাম পরওয়ার বলেন, এক সাগর রক্তের বিনিময়ে তারা যে জুলাই সনদ অর্জন করেছেন, নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য তাদের সংগ্রাম থামবে না।
দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।