বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

চকরিয়ায় বাস-জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১ Time View

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারিয়া এলাকার রফিক (২৮), নাপিতখালী এলাকার সরোয়ার (১৯), চকরিয়ার ফুলছড়ি সিয়ালপাড়ার মো. শাহেদ (২৭) এবং খুটাখালীর নতুন অফিস এলাকার জিয়াবুল হক (২৫)।

আহতরা হলেন- জিয়াবুল হক (৪০), মো. সরোয়ার (১৯), সৈয়দ আলম (৫০), সৈয়দ আলম (৫০) ও সৈয়দ করিম (৩০)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠান।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী এসি বাস ‘লাল সবুজ’ খুটাখালী নয়াপাড়া এলাকায় চকরিয়াগামী নম্বরবিহীন যাত্রীবাহী জিটু গাড়িটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে জিটু গাড়িটির ছাদ আলাদা হয়ে যায় এবং গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িটিতে থাকা নয়জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।

এসআই মো. শামসুজ্জামান বলেন, দুর্ঘটনার পর বাস ও জিটু গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category