শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত বিয়ে করলেন বিজয়-রাশমিকা অস্ট্রেলিয়ার গভর্নর-জেনারেলের আয়োজন রমজান ইফতার ডিনার অনুষ্ঠিত

সৌদি আরবে ঈদের ছুটি টানা ৬ দিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৮৩ Time View

পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। সৌদিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকে। এজন্য সব মিলিয়ে এবারের ঈদে দেশটির সাধারণ মানুষ টানা ছয়দিনের ছুটি পেতে যাচ্ছেন।

আগামী সোমবার (৮ এপ্রিল) থেকে এই ছুটি শুরু হবে। খবর গালফ নিউজের।

ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি আগামী সোমবার (৮ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (১১ এপ্রিল) পর্যন্ত। কিন্তু এর পরের দুই দিন সপ্তাহিক বন্ধ থাকায় দেশটির নাগরিকরা টানা ছয় দিনের ছুটি পাবেন। ১০ মার্চ সৌদির আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। তাই ১১ মার্চ দেশটিতে রমজান মাসের প্রথম দিন ছিল।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান হলো নবম মাস। এই মাসে মুসলিমরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত না খেয়ে থাকেন।

এদিকে গত ১৭ মার্চ সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এবার অর্থাৎ ২০২৪ সালে পবিত্র ঈদুল ফিতর পড়তে পারে বুধবার (১০ এপ্রিল)।

আমিরাতি অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের মতে, এবার শাওয়াল মাসের প্রথম দিনটি পড়তে পারে ১০ এপ্রিলে। এর অর্থ হলো- মুসলমানরা এবার ৩০টি রোজা রাখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category