শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৪ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

সমুদ্রে ডুবে মারা গেলেন রাহুল বন্দ্যোপাধ্যায়

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪১ Time View
3

সমুদ্রে ডুবে মারা গেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এই খবর জানায় আনন্দবাজার।

জানা গেছে, দিঘার তালসারি সৈকতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

স্টার জলসার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছিল তাকে। সেই ধারাবাহিকের জন্যই দিঘার তালসারি সৈকতে গেছিল পুরো টিম। শুটিংয়ের সময়েই সমুদ্র তলিয়ে যান তিনি।

দীর্ঘ সময়ের তল্লাশির পর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

উল্লেখ্য, টলিউডের পরিচিত মুখ রাহুল। টেলিভিশনে পা রাখার আগে বিভিন্ন থিয়েটারে কাজ করেছিলেন রাহুল। জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান খেলা-তে আদিত্য চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়ে নেন। এই সাফল্যের পর তিনি একটি চলচ্চিত্রের প্রস্তাব পান, যা তাকে আরও ব্যাপক পরিচিতি এনে দেয়। রাহুলের পডকাস্ট প্রোগ্রাম ‘সহজ কথা’ও বেশ জনপ্রিয় হয়েছে।

একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। একটা দীর্ঘ সময়ে দেখা গেছিল ধারাবাহিকেও। এরপর একটা লম্বা সময়ের বিরতি কাটিয়ে ফের ফিরেছিলেন ধারাবাহিকে। বহুদিন পর ধারাবাহিকে ফিরেছিলেন , সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছিল ‘ভোলে বাবা পার করেগা’য়। তাঁর চরিত্র দর্শকদের প্রশংসাও কুড়িয়েছিল। এরমধ্যেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা।

২০০৮ সালের মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ বিপুল প্রশংসা পায়। বছর ঘুরলেও এখনও সেই সিনেমার গান আজও সমান জনপ্রিয়। ছবিতে তার বিপরীতে ছিলেন বাস্তব জীবনের স্ত্রী প্রিয়ঙ্কা সরকার।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনয় যাত্রা শুরু করেন বাবার সঙ্গে রাজ দর্শন নামের একটি নাটকে বিজয়গড় থিয়েটার দলের মাধ্যমে। এরপর থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category