শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, বন্ধ জরুরি বিভাগ রাজনীতির মঞ্চে কোয়েলের নতুন পথচলা

গাজীপুরে পোশাক কারখানার আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View
5

গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে গাজীপুর-এর ওই কারখানার নিচতলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত তিন তলা ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা ও কারখানার নিরাপত্তা প্রহরীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ইউনিটসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানার নৈশপ্রহরী দীন ইসলাম জানান, রাত ৯টার দিকে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তিনি বিষয়টি টের পান এবং অন্যদের খবর দেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুনের তীব্রতা বেশি ছিল। সাতটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category