রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

সিডনির ইনগেলবার্নে কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার ইফতার ও ডিনার: বহুসাংস্কৃতিক সম্প্রীতির মিলনমেলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪৭ Time View

পূরবী পারমিতা বোস
সিডনির ইনগেলবার্নে এক উষ্ণ ও সম্প্রীতিময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়া আয়োজিত এক কমিউনিটি ইফতার ডিনার। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় গ্রেগ পারসিভাল কমিউনিটি হল-এ আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও পেশার কমিউনিটি নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে রমজানের সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিকতার বার্তা ভাগাভাগি করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ রেহান হাসান। এরপর অস্ট্রেলিয়ার আদি অধিবাসীদের প্রতি সম্মান জানিয়ে অ্যাকনলেজমেন্ট অব কান্ট্রি পাঠ করেন আঙ্কেল ডেভিড বেল।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কাউন্সিলর মাসুদ খলিল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোলাইমান হোসেন। সংগঠনের সেক্রেটারি খালেদ হালাবি তাঁর বক্তব্যে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন কাউন্সিলর আব্বা সুরি ও কাউন্সিলর সাউদ। কমিউনিটির পক্ষ থেকে মতামত তুলে ধরেন দেব গুরুং এবং ফিয়া পেসা।

অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরাও ঐক্য ও সহাবস্থানের বার্তা দেন। তাদের মধ্যে ছিলেন দ্য চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস-এর প্রতিনিধি, ফাদার ইউসেফ ফানোস, আল বারাকা সেন্টার, কালী মন্দির মিন্টো, সামোয়ান চার্চ, এএমডব্লিউসি, সিওয়াইসি এবং চার্চ অব সায়েন্টোলজি-এর প্রতিনিধিরা।

সংগঠনের চিফ অ্যাডভাইজর শিবলি আবদুল্লাহ কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানের মূল বক্তব্য প্রদান করেন ব্রাদার নাজিহ আলী, যিনি রমজানের শিক্ষার সঙ্গে সামাজিক সম্প্রীতির সম্পর্ক ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর খালেদ হালাবি, কাউন্সিলর আব্বা সুরি, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর সাউদ ও কাউন্সিলর ইভা ক্যাম্পবেল। এছাড়া নিউ সাউথ ওয়েলস পুলিশ ফোর্স-এর ক্যাম্পবেলটাউন পুলিশ এরিয়া কমান্ড-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যারা কমান্ডার গ্রান্ট হার্লি ও ইন্সপেক্টর মেরোনির প্রতিনিধিত্ব করেন।

কমিউনিটি ও ধর্মীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট লরেন্স, অ্যান্ড্রু ক্রফট, আনিসুর আফসার, সাদিকুল খান, ফাদার ইউসেফ ফানোস, ব্রাদার মাসুদ গিল, ম্যাল ফাউরেন, ব্রাদার রফিক, সিস্টার রামা, পাজ পিন্টো, ব্রাদার রামি, এডমুন্ডা ভন হেলডারব্রান্ট, আনা হল, গণেশ ভৌমিক, কামাল পাশা, ইসালা পেসা, ডেইজি পেসা, রাজেন্দ্র থাপা, সাদিক্ষা কার্কি, লিবি ডু কাসে, সফকাত আলি, সায়ান আলি, উষা কিরণ বারিয়া, চতুর্ভুজ খারেল, অঞ্জু ঘিমিরে, সুজিত সিং, আল-মাদিনাহ মসজিদের মাহমুদ সামা ও এহসান শেখ, জানামত শাহ, আইস্টার পার্সি, জর্জ সেমরানি এবং এডমন্ডসন পার্ক পাবলিক স্কুল-এর প্রিন্সিপাল হিদার অ্যাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বহুসাংস্কৃতিক কমিউনিটির প্রতিনিধি সেলিমা বেগম, এবিবিএফ-এর প্রেসিডেন্ট রতন খান, আমাদের কথা’র প্রধান সম্পাদক পূরবী পারমিতা বোস, ফাগুন হাওয়া’র সভাপতি তিশা তানিয়া,লিভারপুল কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়া’র সেক্রেটারি তসাইয়েদা ইশরাত ফেরদৌসি সহ আরো অনেকেই ।

কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার টিমের মধ্যে উপস্থিত ছিলেন সাজ্জন কার্কি, ফিয়া পেসা, পেনি ফৌনা, দেব গুরুং, সাইয়েদা ইশরাত ফেরদৌসি, অ্যামি কার্কি, মেভলেনা ও আবদুল্লাহ ইউসুফ। মিডিয়া প্রতিনিধিদের মধ্যে ছিলেন দেশি অস্ট্রেলিয়া-এর ডিম্পল ডিজ ও আরতি বাঙ্গা।

সন্ধ্যার শেষ পর্যায়ে আযানের মাধ্যমে রোজা ভঙ্গ করা হয় এবং সবাই একসঙ্গে ইফতার ডিনার গ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি রমজানের ধৈর্য, সহমর্মিতা ও দানশীলতার মূল্যবোধকে তুলে ধরার পাশাপাশি অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে পারস্পরিক সম্মান ও সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category