শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ঈদ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিডনির ওরান পার্কে ‘হেনা অ্যান্ড হেরিটেজ’ উৎসবের সূচনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১০৯ Time View

আমাদের কথা, সিডনি, অস্ট্রেলিয়া

সিডনির ক‍্যামডেন সিটির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুরু হয়েছে বহুসাংস্কৃতিক উৎসব “হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদুল ফিতর ২০২৬”। গত শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ওরান পার্ক লাইব্রেরি হলের স্যান্ডাউন রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বহুসাংস্কৃতিক সংগঠন মাল্টিলিঙ্গুয়াল কমিউনিটি অ্যান্ড কালচার ইনকরপোরেটেড এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি কমিউনিটির মানুষকে সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতার এক মিলনমঞ্চে একত্র করেছে। নারী দিবস ২০২৬–এর প্রতিপাদ্য “Balance the Scales”এর ভাবনা সামনে রেখে ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে পারস্পরিক সম্মান ও সংযোগ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।

উৎসবের প্রথম দিনের কার্যক্রম শুরু হয় ৭ মার্চ দুপুর ১টায় এবং রাত পর্যন্ত চলে বিভিন্ন সাংস্কৃতিক ও কমিউনিটি কার্যক্রম। সন্ধ্যায় উদ্বোধন অনুষ্ঠানটির উদ্বোধন করেন ক‍্যামডেন কাউন্সিলের মেয়র থেরেস ফেডেলি এবং কাউন্সিলর ভিন্স ফেরারী ও কাউন্সিলর রোজ সিকারী। এছাড়া বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন গামা আব্দুল কাদির, সিরাজুল হক, মো. শফিকুল আলম, আব্রাহাম লিংকন, সেলিমা বেগম , খালেদা কায়সার, নোমান শামীম, কায়সার আহম্মেদ, ইকবাল ইউসুফ টুটুল, কাজী সিমি সুলতানা, পূরবী পারমিতা বোস, অর্নব সাহা ও তাপস পাল। সবার শুভেচ্ছা বার্তায় MMCI এর প্রশংসা করে জানান যে শত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কাউন্সিলর এলিজা আজাদ টুম্পা যে কমিউনিটির জন‍্য কাজ করে যাচ্ছে এবং বিগত কয়েক বছর ধরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই ইভেন্টে আয়োজন করছে তা শুধু একটি আনন্দ উৎসব আয়োজন নয় বরং এটি একটি নারী উদ্যোক্তাদের জন‍্য প্লাটফরম ও।


উক্ত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাহিদা সুলতানা এবং জোহানা, নীল এবং মাহিকা।
পুরো আয়োজনজুড়ে ছিল বিভিন্ন কমিউনিটি অংশগ্রহণ এবং বিভিন্ন সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন এবং ক‍্যামডেন সিটি কাউন্সিলের কাউন্সিলর এলিজা আজাদ রহমান বলেন, দ্রুত সম্প্রসারিত হওয়া ওরান পার্ক অঞ্চল এখন একটি বৈচিত্র্যময় কমিউনিটিতে রূপ নিচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এখানে বসবাস করছেন। এমন একটি অনুষ্ঠানের মাধ্যমে মানুষ একে অপরের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবে, যা পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য আরও দৃঢ় করবে।

তিনি আরও উল্লেখ করেন, ক‍্যামডেন সিটির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার আগেই দীর্ঘদিন ধরে তিনি এই অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। বহুসাংস্কৃতিক সমাজে বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্য তুলে ধরা এবং বাঙালি সংস্কৃতিকে বৃহত্তর অস্ট্রেলীয় সমাজের কাছে পরিচিত করে তোলার লক্ষ্যেই তার এই ধারাবাহিক উদ্যোগ।

 

আয়োজকদের আশা, “হেনা অ্যান্ড হেরিটেজ” উৎসব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠানই নয় বরং এটি বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্মান ও বন্ধনের একটি সেতুবন্ধন তৈরি করবে।
উক্ত আয়োজনে অংশগ্রহণকারী সকল নারী উদ্যোক্তাদের প্রশংসা পত্র প্রদান করা হয়।

আগামী ১৪ মার্চ এই সংগঠনের দ্বিতীয় আয়োজন টি অনুষ্ঠিত হবে ওরান পার্ক লাইব্রেরি হলের স্যান্ডাউন রুমে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category