শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৪ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭১ Time View
7

মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট (এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত) বাতিল ঘোষণা করা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গতকাল ২৮ ফেব্রুয়ারি মোট ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে ছিল এমিরেটসের ১টি, গালফ এয়ারের ১টি, ফ্লাইদুবাই ১টি, এয়ার অ্যারাবিয়া ৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৬টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি ফ্লাইট।

আজ রোববার (১ মার্চ) সারা দিনে বাতিল ফ্লাইটের সংখ্যা ৪০টি। এর মধ্যে জাজিরা এয়ারওয়েজের ২টি, এমিরেটস-এর ৫টি, গালফ এয়ার-এর ২টি, ফ্লাইদুবাই-এর ৪টি, কাতার এয়ারওয়েজ ২টি, সালাম এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর ৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়া এখন পর্যন্ত সোমবারের (২ মার্চ) ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কাতার এয়ারওয়েজ-এর ৪টি, এমিরেটস-এর ৫টি এবং গালফ এয়ারের ২টি ফ্লাইট রয়েছে।

সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত (এ রিপোর্ট লেখার সময় প্রাপ্ত তথ্য) মোট ৭৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসতে চাওয়া কয়েক হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category