রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল লেখক হুমায়ুন কবিরের জন্মদিন আজ থাইল্যান্ডের চিড়িয়াখানায় ভাইরাসে ৭২ বাঘের মৃত্যু সিডনিতে দারুল ফতোয়া অস্ট্রেলিয়া ও ইসলামিক চ্যারিটি প্রজেক্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১ মণ দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়লেন যুবক মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা  কুষ্টিয়ায় বাইপাস সড়কে দুর্ঘটনায় নিহত ৫ ভারতে ৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে দম্পতির মৃত্যুদণ্ড নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশু-নারীসহ নিহত ৫০ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১২, আহত অর্ধশতাধিক

সিডনিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View
অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেই মাঠের লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ঝেড়ে ফেলে  শনিবার সকালে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের চার নম্বর মাঠে নিজেদের প্রথম অনুশীলন সেশন সফলভাবে সম্পন্ন করেছেন মারিয়া-তহুরারা। দুই ঘণ্টার এই নিবিড় অনুশীলনে বাঘিনীদের বেশ চনমনে ও আত্মবিশ্বাসী দেখা গেছে।
সিডনির তপ্ত ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে প্রথম দিনেই কসরত শুরু করেছেন ফুটবলাররা। দলের অন্যতম ফুটবলার ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মারিয়া মান্ডাসহ অন্য খেলোয়াড়রা বল নিয়ে ড্রিবলিং ও পাসিং প্র্যাকটিসে বেশ মনযোগী ছিলেন। বিশেষ করে গোলপোস্টের নিচে গোলরক্ষকদের ক্ষিপ্রতা ছিল চোখে পড়ার মতো; ডাইভিং সেভ এবং বল গ্রিপিংয়ের নিপুণ অনুশীলনে তারা নিজেদের প্রস্তুতির জানান দিয়েছেন। অনুশীলন চলাকালে কোচদের কড়া নজরদারি ছিল। হেড কোচ পিটার বাটলার খেলোয়াড়দের পজিশন এবং ট্যাকটিকস নিয়ে ক্রমাগত নির্দেশনা দেন। ফুটবলারদের ফিটনেস ধরে রাখতে অনুশীলনে ব্যবহার করা হয়েছে আধুনিক জিপিএস ট্র্যাকিং সিস্টেম (ক্যাটালিস্ট ভেস্ট)।
দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ জানিয়েছেন, গত পরশু রাত ১২টায় হোটেলে পৌঁছানোর পর গতকাল সকালেই তারা অনুশীলনে নেমে পড়েন। দীর্ঘ ভ্রমণের কিছুটা ক্লান্তি থাকলেও দলের কোনো খেলোয়াড়ের ইনজুরি বা চোট নেই, যা দলের জন্য বড় স্বস্তির খবর। মাঠের অনুশীলনের পর শারীরিক ক্লান্তি দূর করতে খেলোয়াড়রা ‘আইস বাথ’ গ্রহণ করেন এবং দিনের শেষভাগে একই ভেন্যুর জিমনেশিয়ামে ঘাম ঝরান।
মাসুদ বলেন, ‘আমরা গত পরশু রাত ১২টায় এয়ারপোর্ট থেকে টিম হোটেলে এসে উঠেছি এবং এসে ডিনার করে আজকে (গতকাল) সকালে ৮টা থেকে ১০টা পর্যন্ত আমাদের ট্রেনিং সেশনটা কমপ্লিট করলাম। ভ্রমণজনিত যে ক্লান্তি সেটা তো আছে প্লেয়ারদের মধ্যে, কিন্তু আল্লাহর রহমতে তেমন কোনো ইনজুরির আশঙ্কা আমাদের মধ্যে নেই। সবাই মোটামুটি ফিট আছে। আমরা চেষ্টা করছি এখন ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে প্লেয়াররাও চেষ্টা করতেছে। আজকের ট্রেনিং সেশনটা মোটামুটি ভালো হয়েছে।’
ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের সুযোগ-সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেন কোচ মাসুদ আহমেদ। তিনি বলেন, ‘ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের ফ্যাসিলিটিটা আসলে একটা প্রপার ফুটবল টিমের জন্য যত রকমের ফ্যাসিলিটিজ দরকার সবই এখানে আছে। সো আমাদের এটা নিয়ে আসলে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না।’
বড় চ্যালেঞ্জ সামনে রেখে নিজেদের প্রস্তুতি আরও জোরালো করতে আজও একই সময়ে ও একই ভেন্যুতে অনুশীলন চালিয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ এএফসির অফিসিয়াল টিম হোটেলে উঠবে। এর আগে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কেই থাকবেন ঋতুপর্ণারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category