রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজুড়ে নারীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর আয়োজনে আগামীকাল মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’ আজ মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট চালু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস ঐতিহাসিক ৭ মার্চ আজ: স্বাধীনতার ডাকের স্মরণে জাতি ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬”

নর্দার্ন মেলবোর্নে ওলার্ট কমুনিটি পাঠশালা’র যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৫৬ Time View

গত ২ মার্চ ২০২৪ এ ওলার্ট এর কিরিপ কমুনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওলার্ট কমুনিটি পাঠশালা তার কার্যক্রম শুরু করে।

বাংলা স্কুলটির প্রতিষ্ঠাতা-অধ্যুক্ষ মুহাম্মদ আশিকুর রহমান বলেন, “এই রিজিয়নে আর কোনো বাংলা শিক্ষার স্কুল নেই। তাই ক্রমবর্ধমান বাংলাভাষী কমুনিটির শিশুদের কথা মাথায় রেখে এই স্কুলটি চালু করা হলো।“

শুরুতে পাঁচজন শিক্ষকের অধীনে ১৬জন শিক্ষার্থী নিয়ে স্কুলটি এর কার্যক্রম পরিচালনা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এই স্কুলের শিক্ষার্থী, তাদের অভিভাবক ও বাংলাভাষী কমুনিটির অনেক সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এই স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তৃতা প্রদান করেন অধ্যক্ষ মুহাম্মদ আশিকুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা-উপাধ্যক্ষ সাবরিনা ইসলাম, বিজনেস ম্যানেজার মনজুর হাসান, স্কুল কাউন্সিলের সভাপতি সাদিকুল হক, স্কুল কোঅর্ডিনেটর ও চাইল্ড সেফটি অফিসার তাহমিনা আক্তার এবং স্কুল কোঅর্ডিনেটর ও ফার্স্ট এইড অফিসার শাহজাদি পারভীন।

শিক্ষার্থীদের এই স্কুলের কার্যক্রম নিয়ে তথ্যাবলী বা ইনফরমেশন প্যাক বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের জন্যে হাল্কা নাস্তা ও খাবার-দাবারের আয়োজন ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category