সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ আর্জেন্টাইন কিংবদন্তি মেসির বাবার মৃত্যুর গুঞ্জন অস্ট্রেলিয়ায় যেতে ভুয়া এজেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ হরমুজ নিয়ে চুক্তি খুব নিকটেই, তবে মানতে হবে শর্ত: ইরান চিকিৎসকদের পেশাগত দায়িত্বে রাজনীতি যেন বাধা না হয়: প্রধানমন্ত্রী বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩ থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সিডনিতে স্মরণ ও শ্রদ্ধায় প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ৫ম প্রয়াণ দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২১৬ Time View

অস্ট্রেলিয়ায় নানা আয়োজনে পালিত হয়েছে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ৫ম প্রয়াণ দিবস। এ উপলক্ষে সিডনিতে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে তাঁর জীবনীপাঠ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাবেয়া খাতুনের সাহিত্যকর্ম, নারীর ক্ষমতায়নে তাঁর ভূমিকা এবং সমকালীন সমাজে তাঁর চিন্তার প্রাসঙ্গিকতা নিয়ে গভীর আলোচনা করা হয়।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পান সুপারির সিইও এবং রাবেয়া খাতুনের পুত্রবধূ কনা রেজা। উদ্বোধনী বক্তব্যে তিনি আবেগঘন স্মৃতিচারণে রাবেয়া খাতুনের ব্যক্তিগত জীবন, পারিবারিক মূল্যবোধ ও সাহিত্য সাধনার নানা দিক তুলে ধরেন এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করেন।

ট্রাব অস্ট্রেলিয়া শাখার সভাপতি ও ভয়েস অব সিডনি সম্পাদক অর্ক হাসানের সভাপতিত্বে এবং ডায়াসপোরা শিশু-বিষয়ক সাংবাদিক কে এম ধ্রুবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট চিন্তক ও উন্নয়নকর্মী কিশোয়ারা আক্তার কাকলী। প্রবন্ধে তিনি বলেন, বিশেষত নারীদের সাহিত্যচর্চার ক্ষেত্রে রাবেয়া খাতুন যে শক্ত ভিত্তি ও অনুপ্রেরণামূলক পথ তৈরি করে গেছেন, তা উপমহাদেশের সাহিত্য ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, চিকিৎসা বিজ্ঞানী ড. ওয়ালিউল ইসলাম, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল মতিন, ফার্মেসি বিষয়ক গবেষক সেলিমা বেগম, বাংলা স্কুল অস্ট্রেলিয়ার প্রিন্সিপাল মিলি ইসলাম, রিয়েল এস্টেট বিষয়ক গবেষক আলী শিকদার, বিশিষ্ট নাট্যকার বেলাল হোসেন ঢালী, আইটি ফোরামের শাকিল শিকদার, হারুন অর রশিদ, অভিনেতা আশরাফ কবির, ঢাকা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি বি এম দুলাল, বিএফইউজে’র সাবেক কোষাধ্যক্ষ আতাউর রহমান, হেমা রেজোয়ান, মিলি নূর, ফাহমিদা খন্দকার, ভয়েস অব সিডনি পাঠক ফোরামের সিজান খান, আলোকচিত্রী অর্নব বিন জামান, সাব্বির খান ও হৃদয় প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে রাবেয়া খাতুনের সাহিত্যিক গভীরতা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সমাজ পরিবর্তনে লেখকের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ট্রাব অস্ট্রেলিয়ার সভাপতি অর্ক হাসান সর্বসম্মতিক্রমে প্রয়াত ঔপন্যাসিক রাবেয়া খাতুনের সাহিত্য ও কর্মজীবনের ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণের ঘোষণা দেন। একই সঙ্গে তাঁর সাহিত্যকর্ম ও অনুপ্রেরণাদায়ক জীবনকাহিনি সরকারি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব উত্থাপন করেন, যা উপস্থিত সকলেই সমর্থন জানান।

-সংবাদ বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

More News Of This Category