বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে নিহত ৫ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতি, ছাত্রলীগ-যুবলীগের ১৯ জন গ্রেফতার

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রেস সচিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৫৫ Time View

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আগ্রহ রয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে একটি গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে জনগণ পূর্ণাঙ্গভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।’

আজ শুক্রবার সকালে মাগুরা শহরের নতুন বাজার এলাকায় চঞ্চল গোসাইয়ের আশ্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে স্বাধীনতা বিরোধীদের কথা বলে জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। এর ফলে জনগণ নির্বাচনের বিষয়ে তাদের প্রত্যাখ্যান করেছে।’

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগই বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে।

ভারতে পালিয়ে থাকা অপরাধীদের ফেরত আনার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে। কিছুটা সময় লাগলেও অপরাধীদের ফেরত আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আশ্রম পরিদর্শনকালে শফিকুল আলম আশ্রমের সবার খোঁজখবর নেন এবং উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category