শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২ ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ ব্যর্থ করে দেওয়ার ঘোষণা ইরানের নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জামায়াতের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর সিডনির লাকেম্বার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মাহবুবুল হকের মৃত্যু মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদে যাত্রীবাহী নৌযানে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৯৫ Time View

ঈদের সময় যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে ১০ দিন যাত্রীবাহী নৌযানে সব ধরণের পণ্য পরিবহন বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের অন্য প্রান্ত থেকে সদরঘাটে আসা কোনো যাত্রীবাহী নৌযানে পণ্য পরিবহন করা যাবে না।

বুধবার (১৩ মার্চ) নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ যাত্রায় নৌচলাচল ও যাত্রীদের নিরাপত্তা বিষয়ক অনুষ্ঠিত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে পাঁচদিন ও পরে পাঁচদিন রাজধানীর সদরঘাট থেকে যাত্রীবাহী নৌযানে সব ধরণের পণ্য পরিবহন বন্ধ থাকবে। তবে এ সময়ে বিআইডব্লিউটিএ-কে নির্ধারিত আলাদা ভাড়া দিয়ে মোটরসাইকেল পরিবহন করা যাবে। এই সময় নৌপথে রাতের বেলায় সব ধরনের স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।

এদিকে, আগামী ৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সব ধরনের বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। তাছাড়া লঞ্চে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র দেখে টিকিট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন নিত্যপ্রয়োজনীয় ও পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। এ সময়ে লঞ্চের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নদীতে মাছ ধরার জাল ফেলা নিষিদ্ধ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category