মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

আট বছর পর জিম্বাবুয়েতে খেলবে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১২৬ Time View

অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের টেস্ট খরা এখনই কাটছে না। কিন্তু দুই দেশ ২০২৭ সালের বিশ্বকাপ সামনে রেখে আগামী বছর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। দক্ষিণ আফ্রিকায় সেপ্টেম্বর-অক্টোবরে টেস্ট ও ওয়ানডে খেলতে যাওয়ার আগে জিম্বাবুয়েতে যাবে অস্ট্রেলিয়া। শিগগিরই এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।

জানা গেছে, জিম্বাবুয়ে এই সিরিজের সঙ্গে একটি টেস্ট যুক্ত করতে চেয়েছিল। কিন্তু ২০২৬ এর মাঝামাঝি সময় থেকে ২০২৭ সালের অ্যাশেজ সিরিজ পর্যন্ত অন্তত ১৯ টেস্ট খেলার চাপ থাকায় অস্ট্রেলিয়া অপারগতা জানায়।

জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া কেবল তিনটি টেস্টে মুখোমুখি হয়েছে। শেষ দুটি ম্যাচ হয়েছিল ২০০৩ সালের অক্টোবরে। সংক্ষিপ্ত সফরে ম্যাথু হেইডেন প্রথম টেস্টে ৩৮০ রানের বিশ্ব রেকর্ড গড়েন।

জিম্বাবুয়েতে অস্ট্রেলিয়া টেস্ট খেলেছিল একবার। ১৯৯৯ সালে স্টিভ ওয়াহর নেতৃত্বে সেই ম্যাচ ১০ উইকেটে জিতেছিল অজিরা, সেটিই ছিল উইকেটকিপার ইয়ান হিলির শেষ ম্যাচ।

আট বছর পর অস্ট্রেলিয়া জিম্বাবুয়েতে সিরিজ খেলবে। সবশেষ ২০১৮ সালে পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল তারা। আর শেষবার জিম্বাবুয়েতে অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচ হয়েছিল ২০১৪ সালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category