বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ভয়াবহ হামলা ইসরায়েলের, নিহত ২৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল বাহিনী নতুন করে তীব্র বিমান হামলা চালিয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিভিন্ন স্থানে এ হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত এবং আরও ৭৭ জন আহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরার গাজা সিটি প্রতিনিধি হানি মাহমুদ জানান, দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসি অঞ্চল, গাজা সিটির পূর্বাংশের শুজাইয়া এবং জেইতুন পাড়ায় ইসরায়েল বাহিনী হামলা চালায়। শুজাইয়ার যে এলাকায় হামলা হয়েছে, সেখানে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল।

জেইতুন পাড়ার একটি ভবনে হামলায় একই পরিবারের সদস্যসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এসব হামলার ফলে গাজাজুড়ে আতঙ্ক আরও বেড়েছে।

প্রতিনিধির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজার জনগণ প্রতিদিনই চরম অনিশ্চয়তা ও ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। চলমান সহিংসতার মধ্যেই প্রাণহানি অব্যাহত রয়েছে।

ইসরায়েল সেনাবাহিনী দাবি করেছে— ফিলিস্তিনিরা অনুমোদিত চলাচল লাইনের (ইয়েলো লাইন) বাইরে যাওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়েছে। এছাড়া খান ইউনিসে হামাসের সদস্যদের গুলিবর্ষণের জবাবেও বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দখলদার বাহিনী।

এদিকে হামলার আতঙ্কের পাশাপাশি শীতের তীব্রতায় গাজার আশ্রয়শিবিরগুলোতে মানবিক সংকট আরও বাড়ছে। শত শত পরিবার অস্থায়ী ঘর ও তাঁবুতে দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভেজা ও স্যাঁতসেঁতে পরিবেশে উপত্যকার প্রায় দুই-তৃতীয়াংশ শিশু বসবাস করছে, যা তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category