রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজুড়ে নারীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর আয়োজনে আগামীকাল মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’ আজ মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট চালু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস ঐতিহাসিক ৭ মার্চ আজ: স্বাধীনতার ডাকের স্মরণে জাতি ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬”

বুলগেরিয়ায় পুলিশের ধাওয়ার সময় ৬ অভিবাসী নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১১৭ Time View

বুলগেরিয়ার কৃষ্ণ সাগরের শহর বুর্গাসের কাছে পুলিশের ধাওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার ছয় অভিবাসী নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) বুলগেরিয়ান নিউজ এজেন্সি (বিটিএ) জানিয়েছে, বৃহস্পতিবারের এ ঘটনায় আরও চার জন আহত হন।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাতের দিকে রোমানিয়ান-নিবন্ধিত একটি মাইক্রোবাস ১০ জন যাত্রী বহন করছিল। গাড়িটি একটি চেকপয়েন্ট এড়িয়ে যায় এবং ধরা পড়া এড়াতে দ্রুত চালাতে থাকে।

এরপর দুর্ঘটনার কবলে পড়লে গাড়িটির রোমানিয়ান চালক এবং তিন জন বেঁচে থাকা অভিবাসীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে ঘটনাস্থলেই ছয় জন মারা যান।

বুলগেরিয়ান নিউজ এজেন্সি দুর্ঘটনার বিস্তারিত বিবরণ জানায়নি। তবে প্রতিবেদনে বলা হয়, বেঁচে যাওয়া অভিবাসীরা আফগানিস্তানের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

বলকান দেশগুলো ২০১৫ সাল থেকে মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকা থেকে পালিয়ে ইউরোপীয় ইউনিয়নে আসা শরণার্থী এবং অভিবাসীদের জন্য প্রধান ট্রানজিট রুট হয়ে উঠেছে। অনেকে তাদের সাহায্য করার জন্য চোরাচালান নেটওয়ার্ক ব্যবহার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category