শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণ সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর নেপালের বন্যার্তদের সহায়তায় সিডনিতে বাংলাদেশি-নেপালি সম্প্রদায়ের তহবিল সংগ্রহ একুশে একাডেমি অস্ট্রেলিয়ার নতুন কমিটি, সভাপতি অমিয়া মতিন, সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন আসরানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৫৯ Time View

চলে গেলেন বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানি।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ভাইপো অশোক আসরানি।

সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, দীর্ঘ অসুস্থতার পর অভিনেতা-পরিচালক গোবর্ধন আসরানি মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে, অভিনেতা তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলেন।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিনেমার দুনিয়ায় রাজত্ব করা গোবর্ধন আসরানি তার কেরিয়ারে সাড়ে তিনশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এফটিটিআই) থেকে স্নাতক সম্পন্ন করেন আসরানি। ১৯৬০-এর দশকে অভিনয় জীবন শুরুর পর অল্প সময়েই হিন্দি সিনেমার পরিচিত মুখে পরিণত হন তিনি। ‘শোলে’ ছবিতে তার অদ্ভুত জেলারের চরিত্রে অভিনয় তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

মূল চরিত্রে অভিনয়ে প্রশংসা কুড়নোর পাশাপাশি পার্শ্বচরিত্রেও বাজিমাত করেছিলেন আসরানি। বিশেষ করে তাঁর ‘কমিক টাইমিং’ অভিনয় শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয়। কৌতুক অভিনেতা হিসেবে একাধিক ‘সিনেমার মেরুদণ্ড’ হয়ে উঠেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category