শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত বিয়ে করলেন বিজয়-রাশমিকা

গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ Time View

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যুক্তরাজ্য গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ দেখতে চায় বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। একইসঙ্গে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচনে সহযোগিতা করতে চায় তার দেশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এমন কথা বলেন ব্রিটিশ হাইমিশনার সারাহ কুক।

‎এর আগে ‎সকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন সারাহ কুক। এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সারাহ কুক বলেন, আগামী বছরে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য।

সংসদ নির্বাচনে সহায়তা করবে তার দেশ বিশেষ করে ‘সিভিক অ্যাডুকেশন’ ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়ার বিষয়ে সহযোগিতা করার কথা জানান ব্রিটিশ হাইকমিশনার।

মূলত বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্য কীভাবে পাশে থাকতে পারে এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category