বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫ শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী সিডনিতে সর্বজন শ্রদ্ধেয় ড. রফিকুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া

আগামী রমজানের আগেই ভোটগ্রহণ সম্পন্ন হবে: প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ Time View

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছি। এটি আগামী ফেব্রুয়ারির প্রথম দিকেই, অর্থ্যাৎ রমজানের আগেই ভোট গ্রহণ সম্পন্ন হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুনির সাতৌরির নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের (এমইপি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও উৎসবমুখর হবে। কিছু মহল এখনও নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, কিন্তু অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনেই অটল রয়েছে।’

তিনি বলেন, ‘দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে দীর্ঘবিরতির পর ছাত্রসংসদ নির্বাচন হওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ভোট নিয়ে ব্যাপক আগ্রহ ও উদ্দিপনা তৈরি হয়েছে। এটি গণতন্ত্রের জন্য ইতিবাচক দিক।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category