রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা তৈরি করছে রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই মিরপুর-১০ গোলচত্বরে বাসে আগুন সহিংসতামুক্ত সমাজ গড়তে ক্যাম্পবেলটাউনে বিশেষ উদ্যোগ সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছিল : প্রধানমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩১৮ Time View

চট্টগ্রামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিন ভাইসহ পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— আনোয়ারার পশ্চিম সিংহরা এলাকার আহামদ মিয়া (৪৯), মো. ইলিয়াছ (৫৪), নুরুল আবছার (৩৬), রফিক (৪৬) ও মো. সোলায়মান।

খালাস পেয়েছেন—আবদুল কুদ্দুছ, মো. আনোয়ার ও মো. এনাম।

আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মদ জানান, রায় ঘোষণার সময় পাঁচ আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৯ আগস্ট আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা আবদু শুক্কুরকে তার বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরদিন ২১ আগস্ট চাতরি এলাকায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় শুকুরের ছেলে মো. মিজান আনোয়ারা থানায় মামলা করেন।

পুলিশের তদন্তে জানা যায়, পার্শ্ববর্তী খালে জাল দেওয়া নিয়ে পূর্বশত্রুতার জেরে আসামিরা শুক্কুরকে পরিকল্পিতভাবে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category