রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা তৈরি করছে রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই মিরপুর-১০ গোলচত্বরে বাসে আগুন সহিংসতামুক্ত সমাজ গড়তে ক্যাম্পবেলটাউনে বিশেষ উদ্যোগ সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছিল : প্রধানমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৩৮৬ Time View

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা দিলে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। অপরদিকে একই থানাধীন ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ জুন) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার পশ্চিম তালদিঘি এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। এতে নিহতরা হলেন- নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫) ও তার ছেলে মো. হাসান মিয়া (৮)।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি শেরপুরের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে তারাকান্দার পশ্চিম তালদিঘি এলাকা পর্যন্ত আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মসজিদে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরদিকে একই থানাধীন ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা এলাকায় সকাল আটটার দিকে সড়ক দুর্ঘটনা আরও দুইজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। একজন প্রত্যক্ষদর্শী জানান, যাত্রীবাহী বাস ও সিএনজি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category