শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত বাংলাদেশসহ ১৪ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৩৮৯

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৫ Time View

যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও ৩৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

শনিবার বিকেল থেকে রোববার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার ছাড়াও একটি করে দেশীয় পাইপ গান ও দেশীয় কুড়াল উদ্ধার করা হয়।

পুলিশ সদর দফতর জানায়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে শনিবার বিকেল থেকে রোববার বিকেল পর্যন্ত ১ হাজার ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছে ৩৮৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার হয়েছে ৭৫১ জন।

প্রসঙ্গত, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ অপারেশন গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারাদেশে একযোগে শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category