সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে অস্ট্রেলিয়া–বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে গ্র্যান্ড ইফতার মাহফিলে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা ঈদ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিডনির ওরান পার্কে ‘হেনা অ্যান্ড হেরিটেজ’ উৎসবের সূচনা ঢাকাসহ ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে আটক আমরা ছাড়ব না, ট্রাম্পকে মাশুল গুণতেই হবে : ইরান কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা আন্তর্জাতিক নারী দিবস আজ আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজুড়ে নারীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর আয়োজনে আগামীকাল মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’

লিবিয়া উপকূলে ভেসে এলো ২০ মরদেহ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৫ Time View

লিবিয়ার ব্রেগা উপকূলে উদ্ধার হওয়া ২০ মরদেহের সবাই বাংলাদেশি হওয়ার আশঙ্কা করছে স্থানীয় রেড ক্রিসেন্ট। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, মরদেহগুলো পচন ধরায় নাগরিকত্ব শনাক্ত করা যায়নি।

সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর হয়ে একটি নৌকা ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। ওই নৌকায় অনেক বাংলাদেশি নাগরিক ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার পর মরদেহ ভেসে আসে লিবিয়া উপকূলে। তবে ওই নৌকায় ঠিক কতজন বাংলাদেশি ছিলেন, তা এখনো জানা যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রেগার ৪০ কিলোমিটার দূরের সাগর এলাকায় মরদেহগুলো ভেসে ওঠেছে। লিবিয়ার রেড ক্রিসেন্ট মরদেহগুলো বাংলাদেশিদের বলে আশঙ্কা করলেও কোনো তথ্য-প্রমাণ পায়নি। ঘটনাস্থল লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের অধীন। সেখানে যাওয়ার জন্য অনুমতি পাওয়ার অপেক্ষায় আছে বাংলাদেশ দূতাবাস।

এর আগে গত ৩০ জানুয়ারি লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীরে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে।

স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব মরদেহ ব্রেগা তীরে ভেসে এসেছে। উদ্ধার মরদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনো নিশ্চিত হতে পারেনি।

তবে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category