শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত বাংলাদেশসহ ১৪ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

ভাষা সৈনিক মরিয়ম বেগম মারা গেছেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৭৫ Time View

বাংলাদেশ মহিলা পূর্ণবাসন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা, ভাষা সৈনিক, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ঠ রাজনীতিবিদ মরিয়ম বেগম (১০১) রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজেউন)। তিনি একাধারে ছিলেন একজন নারী উদ্যেক্তা, সমাজসেবিকা ও সংসদ সদস্য।

দেশের প্রথম নারী উদ্যেক্তাদের একজন হিসেবে মরিয়ম বেগম ১৯৫৩ সালে রূপায়ন প্রতিষ্ঠা করেন। একাত্তর পরবর্তী বীরঙ্গনাদের অধিকার আদায়ে বাংলাদেশ মহিলা পুর্ণবাসন কেন্দ্র প্রতিষ্ঠায় তার অগ্রগামী ভূমিকা ছিল। সামাজিক ন্যায় বিচার ও নারী অধিকার প্রতিষ্ঠায় তার কন্ঠ সবসময় বলিষ্ঠ ছিল।

১৯২৩ সালে তিনি ফরিদপুরের বিশিষ্ট মুসলিম পরিবারে জম্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন বাহাদুর মোহাম্মদ ইসমাইল ও মা ছিলেন কাওকাবুন্নেছা বেগম। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার উত্তরার মসজিদ আল মাগফিরাহ-এ মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।

আগামী রোববার (৫ জানুয়ারি) গুলশান সোসাইটি জামে মসজিদে বাদ আসরের পর দোয়া অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category