শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬” যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ : জাতিসংঘ ঢাকা বিমানবন্দর থেকে ২১০টি ফ্লাইট বাতিল সাত ভাই চম্পার রাত ইরানে সহিংসতায় নিহতের সংখ্যা এক হাজারের বেশি পবিত্র মাহে রমজানের সৌহার্দ্যে সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের ইফতার ও ডিনার মার্কিন হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০ ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর তালিকা করে চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে আসা হবে মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা

অভিনেত্রী অঞ্জনার অবস্থা সংকটাপন্ন, আছেন ভেন্টিলেশনে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২২৭ Time View

গুরুতর অসুস্থ বাংলাদেশের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। এতদিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে। সেখানে তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে এই নায়িকার পরিবারের পক্ষ থেকে খবরটি জানিয়েছেন তার ছেলে নিশাত রহমান মণি।

তিনি জানান, অঞ্জনার শ্বাসকষ্ট হচ্ছে। গতকাল এই কষ্টের মাত্রা বেড়েছে। তাই দেরি না করে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে।

জানা গেছে, ১৫ দিন আগে জ্বর শুরু হয় চিত্রনায়িকার, একপর্যায়ে ভীষণ অসুস্থ হয়ে পড়লে পরে হাসপাতালে ভর্তি করানো হয়। শেষে জানা যায়, তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে।

অভিনেত্রী অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে। দুইজনই মায়ের সঙ্গে আছেন।

বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। “দস্যু বনহুর” দিয়ে তার শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। “পরিণীতা” ও “গাঙচিল”-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category