শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩ থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ এমপি, তালিকা প্রকাশ সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিলো পুলিশ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট : ইসি সাকিবের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ অনুষ্ঠানে মানুষের ঢল যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় শেখ হাসিনার মিডিয়ায় বক্তব্য দেওয়ার সঙ্গে ভারতের সরকারের সম্পৃক্ততা নেই

চির নিদ্রায় পঙ্কজ উদাস

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮৪ Time View

সঙ্গীতপ্রেমীদের কাছে ‘গজল কিং’ নামে পরিচিত, পদ্মশ্রী প্রাপ্ত গজল সংগীতে প্রবাদপ্রতিম শিল্পী পঙ্কজ উদাস পাড়ি জমালেন না ফেরার দেশে।দীর্ঘ রোগ ভোগের পর আজ ২৬ ফেব্রুয়ারী সোমবার সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৭২ বছর।

তাঁর গাওয়া হিন্দি বা বাংলা সিনেমার গান, লাইভ অনুষ্ঠান ও অ্যালবাম গুলো আশি ও নব্বইয়ের দশকে শ্রোতাদের মুগ্ধ করেছে।মহেশ ভাটের সিনেমায় তাঁর গাওয়া ‘চিঠি’ গানটি সকল প্রবাসীর প্রাণের গান যেন।এছাড়াও চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’— পঙ্কজ উদাসের গাওয়া এই সব গজল আজও ভুলতে পারেনি শ্রোতা-দর্শকরা। নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো জনপ্রিয় অ্যালবাম রয়েছে তাঁর ঝুলিতে। বাংলা ‘কত স্বপ্ন দেখেছি’ ‘যদি আরেকটু সময় পেতাম’ ‘গোলাপ ঠোটে রঙিন হাসি’, ‘চোখে চোখ রেখে’, ‘তোমার চোখেতে ধরা’ ইত্যাদি গান জনপ্রিয়তা পেয়েছে।৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন তিনি।সংগীত জগত তাঁকে হারিয়ে আজ শোকস্তব্ধ।নেট দুনিয়ায় ভক্তরা শোকাহত হৃদয়ে প্রিয় গায়ককে জানাচ্ছে শেষ শ্রদ্ধা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category