বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় সরকারের নিন্দা শাহজালালে ৮২ ফ্লাইটের সূচিতে বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, বিপাকে ৩৪৩১ যাত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন সিডনিতে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’ এত যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না : ট্রাম্প ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দিল মেটা

সাভারে প্রাইভেটকারে বাসের ধাক্কায় নিহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৪ Time View

ঢাকার অদূরে সাভারের বলিয়ারপুরে বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকার ঢাকামুখী লেনে এস, এন. সিএনজি এন্ড এলপিজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাভারের নগরকোন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক ইউপি সদস্য নাজিমউদ্দীন, প্রাইভেটকারের চালক মজিবুর। আহতরা হলেন, শাহাবুদ্দিন ও আব্দুল জলিল।

আহত শাহাবুদ্দিন বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আব্দুল জলিলকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়dsdsa জানা যায়, সি লাইন নামে একটি দূরপাল্লার বাস ও প্রাইভেটকারটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উল্টে যায় প্রাইভেটকারটি। প্রাইভেটকারে থাকা ৫ ব্যক্তির মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। নিহত নাজিমউদ্দীন মেম্বারের ভাতিজার বিয়ের জন্য মেয়ে দেখে বাড়ি ফিরছিলেন তারা।

আহত শাহাবুদ্দিনের শ্যালক বলিয়ারপুর এলাকার স্থানীয় বাসিন্দা আবু সাঈদ বলেন, তারা মেয়ে দেখে ফিরছিলেন। এ সময় গ্যাস নিয়ে ইউটার্ন করার সময় দুর্ঘটনা ঘটে। এতে ৩ জন মারা গেছেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, আমরা এখনও মরদেহ পাইনি। তাই নিহত কতজন নিশ্চিত করে বলতে পারছি না। একবার শুনছিএকজন আবার শুনছি ৩ জন। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উল্টো পথে যাচ্ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category