বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

সিডনিতে গাড়ি চাপায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৪৬ Time View

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রায়পুরের ইসমাইল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে অস্ট্রেলিয়ার সিডনি শহরে দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত ইসমাইল রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের খাজুরতলা এলাকার আমানত উল্লাহর ছেলে। তিনি নতুনবাজার-খাজুরতলা এলাকায় ‘হোটেল সাকারার’ পৃষ্ঠপোষক ছিলেন।

নিহতের চাচাতো ভাই শরীফ হোসেন জানান, ঢাকার মিরপুরের এক বন্ধুকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি শহরের কাছাকাছি বাসার সামনে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। এ সময় বন্ধু নিয়ন্ত্রণ হারিয়ে ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। বর্তমানে তার লাশ সিডনি শহরের একটি হাসপাতালে রয়েছে।

শরীফ হোসেন আরও জানান, নিহত ইসমাইল প্রায় এক বছর আগে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনি শহরের ইউটিসি বিশ্ববিদ্যালয় ও টেকনোলোজি প্রতিষ্ঠানে যান। এর মাঝে দেড় মাস আগে নিজের দাঁতের চিকিৎসা ও পারিবারিক কাজে বাড়িতে আসেন। তার পরিবারে মা-বাবা ও তিন ভাই রয়েছে।। তিনি অবিবাহিত। লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category