শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত বাংলাদেশসহ ১৪ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রেমে ফিরতে চান কঙ্গনা-মাধবন!

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩০৮ Time View

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সবসময় বিতর্কে জড়িয়ে থাকেন। অনেক বিতর্ক হয়েছে। তবে এবার প্রেমে ফিরতে চান বলিউড তারকা মাধবন ও কঙ্গনা রানাওয়াত। তাদের নতুন ছবির খবরে পূজার আনন্দ বাড়িয়ে দিয়েছে অনুরাগীদের। খুব শিগগিরই দর্শকদের কাছে রোমান্টিক সিনেমা নিয়ে ফিরছেন এ জুটি।

কঙ্গনা ও মাধবনকে নিয়ে আবারও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন প্রযোজক ও পরিচালক আনন্দ এল রাই।

আনন্দ এল রাই ঘোষণা দিয়েছেন, প্রেমের সিনেমা ‘তনু ওয়েডস মনু থ্রি’ আসতে চলেছে। এ সিনেমার মাধ্যমে ‘ইমার্জেন্সি’ সিনেমার রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আবারও রোমান্টিক হিরোইন হিসেবে দেখা মিলবে কঙ্গনার।

জানা যায়, আগের দুই পর্বের অভিনয়শিল্পীদের সঙ্গে থাকবে তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পীরাও। এরই মধ্যে নতুন সিনেমার জন্য স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে। গল্প লিখতে আনন্দকে সহায়তা করেছেন লেখক হিমাংশু শর্মা।

নতুন বছরের প্রথমদিকে শুরু হবে ‘তনু ওয়েডস মনু ৩’-র শুটিং। সিনেমাটি নিয়ে প্রযোজক, পরিচালক অফিশিয়াল ঘোষণা দিলেও এখনও পর্যন্ত কঙ্গনা কোনো অফিশিয়াল মন্তব্য করেননি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category