বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণ সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর নেপালের বন্যার্তদের সহায়তায় সিডনিতে বাংলাদেশি-নেপালি সম্প্রদায়ের তহবিল সংগ্রহ একুশে একাডেমি অস্ট্রেলিয়ার নতুন কমিটি, সভাপতি অমিয়া মতিন, সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা

বোলিং র‌্যাংকিংয়ে সাকিব-মিরাজের উন্নতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৯৬ Time View

কানপুর টেস্টে বাংলাদেশ হেরেছে মূলত ব্যাটারদের ব্যর্থতায়। এই ম্যাচে যদি তারা টেস্ট মেজাজে ব্যাটিং করতেন, তাহলে অন্তত ড্র করতে পারতো সফরকারীরা। বোলাররা নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চাইলেও আরেক পক্ষের হতাশাব্যাঞ্জক পারফরম্যান্সে দুইয়ে দুইয়ে চার মেলাতে পারেনি বাংলাদেশ।

আইসিসির হালনাগাদ করা বোলিং র‌্যাংকিংয়েও বোলারদের প্রচেষ্টাকে সমীহ করা হয়েছে। র‌্যাংকিংয়ে উন্নতি দেখা গেছে দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের।

কানপুরে ভারতের প্রথম ইনিংসে ৪টি করে উইকেট শিকার করেন সাকিব ও মেহেদী। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন মিরাজ। তবে শেষ ইনিংসে কোনো উইকেট পাননি সাকিব।

আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে দেখা গেছে, ৪ ধাপ উন্নতি হয়েছে মিরাজের। ২২তম অবস্থান থেকে ১৮ তে উঠে এসেছেন ডানহাতি টাইগার স্পিনার। অন্যদিকে ৫ ধাপ অগ্রগতি হয়েছে সাকিবের। বাঁহাতি স্পিনার আছেন ২৮তম অবস্থানে।

এছাড়া অলরাউন্ডার ক্যাটাগরিতেও উন্নতি হয়েছে মিরাজের। দুই ধাপ এগিয়ে বর্তমানে পঞ্চম স্থানে আছেন তিনি। সাকিব আগের মতোই তৃতীয় স্থানে আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category