বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

অস্ট্রেলিয়ায় ওডিন জোনস বৃত্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৮ Time View

খনিজ সম্পদ নিয়ে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের বিনা মূল্যে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মিনারেলস রিসার্চ ইনস্টিটিউট অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। দেশটির বিখ্যাত খনিজ সম্পদ গবেষক ইমেরিটাস প্রফেসর ওডিন জোনসের সম্মানে তাঁর নামে এই বৃত্তির নামকরণ করা হয়। পশ্চিম অস্ট্রেলিয়ার যেকোনো বিশ্ববিদ্যালয়ে এই বৃত্তিটি নিয়ে পিএইচডি করা যাবে।

সুযোগ-সুবিধা: এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৩ বছরের মোট ৪০ হাজার ৭৩৯ অস্ট্রেলিয়ান ডলার স্টাইপেন্ড দেওয়া হবে। গবেষণার অন্যান্য খাতের খরচ বহন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের খনিজ পদার্থ সম্পর্কিত বিভিন্ন ট্রেনিং সেশন ও সেমিনারে বিনা মূল্যে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

যেসব বিষয়ে পিএইচডির সুযোগ: 
অর্থনৈতিক খনিজ সম্পদের আবিষ্কারের হার বৃদ্ধি, খনি শিল্প থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ হ্রাস এবং মিনারেলস রিসার্চ ইনস্টিটিউট অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বর্তমান গবেষণা অগ্রাধিকারের পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ অন্যান্য বিষয়।

আবেদনের যোগ্যতা: ওডিন জোনস পিএইচডি স্কলারশিপ সবার জন্য উন্মুক্ত। বিশেষ করে যেসব শিক্ষার্থী গবেষণা ও উদ্ভাবনীতে আগ্রহী, সেসব প্রার্থীকে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র: আইইএলটিএস স্কোর, স্নাতক ও স্নাতকোত্তরের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও গবেষণার বিষয় সম্পর্কে প্রার্থীর ধারণা রয়েছে এমন দুটি একাডেমিকের রেফারেন্স।

আবেদন পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীরা এ  লিংকে গিয়ে বৃত্তিটি আরও বিস্তারিত দেখতে পারবেন ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৪।

Please Share This Post in Your Social Media

More News Of This Category