শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল বাংলাদেশ নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলায় নিহত ৩৫ সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান

অস্ট্রেলিয়ায় বসন্ত উৎসব ‘ফাগুন আড্ডা’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫১ Time View

গত 18th February 2024 PBWA( প্রবাসী বাংলাদেশী ওমেন্স এ্যাসোসিয়েশন) এর উদ্যেগে Wiley Park এ আয়োজিত হয়েছিল বাংলাদেশের বসন্ত উৎসব ‘ফাগুন আড্ডা’।
মূলত হলুদ সবুজ শাড়ী পোশাকে সজ্জিত নারীদের সমারোহ ছিল এই অনুষ্ঠানের শোভা। অতিথিদের সংখ্যা ছিল প্রায় পচাত্তর জন।
এই অনুষ্ঠান টি ছিল কমিউনিটির সকল নারীদের জন্য উন্মুক্ত।
নারীরা বাড়িতে তৈরি বিভিন্ন মুখরোচক খাবার নিয়ে এসেছিল।
ফাল্গুনের বিভিন্ন বিভিন্ন পোস্টার এবং ফুলের সাথে ছবি তোলার সাড়া পড়ে গিয়েছিল।


PBWA এর সদস্যবৃন্দ এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন। এই অনুষ্ঠানের সকল আয়োজন PBWAএর সদস্যরা নিজেরাই করেছিলেন।
বিভিন্ন এলাকা থেকে আগত নারীরা পরিচিত হয়েছিলেন একে অপরের সাথে এবং আড্ডায় মেতে উঠেছিলেন।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ফারিহা আনজুম এবং গান পরিবেশন করেন আয়েশা কলি ও মারিয়া মুন।
অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল বালিশ খেলা এবং পুরষ্কার বিতরণ।
অনুষ্ঠানের শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন Canterbery Bankstownএর কাউন্সিলর সাজেদা টিটু, বিশেষ সংস্কৃতিক ব্যাক্তিত্ব পূরবী পারমিতা, সুলতানা আকতার, বিলকিস জাহান এবং Liz Dickson (Canterbury Bankstown community person)

PBWA সংগঠনটির প্রেসিডেন্ট ফেরদৌস সুলতানা এবং সেক্রেটারি পলি ফরহাদ।
এছাড়াও এই সংগঠন এর সদস্যরা ছিলেন নাসরিন, হাসি, লিজা, মনোয়ারা, নিলুফা, কলি, শামীমা, মুন, বিন্দু, শায়লা , এবং এনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category