শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর

টাঙ্গাইলে প্রাইভেটকার ও গরুবাহী ট্রা‌কের সংঘ‌র্ষ, নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৪০ Time View

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে প্রাইভেটকার ও গরুবাহী ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে তিনজন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহত‌দের উদ্ধার করে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তাৎক্ষ‌ণিকভা‌বে হতাহত‌দের নাম প‌রিচয় পাওয়া যায়‌নি।

বৃহস্প‌তিবার (১৩ জুন) রাত আড়াইটার দি‌কে টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার বাগু‌টিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সাম‌নে এই ঘটনা ঘ‌টে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, প্রাইভেটকারটি ময়মন‌সিংহের দি‌কে যা‌চ্ছিল। এ সময় প্রাইভেটকারটি কালিহাতী উপজেলার বাগু‌টিয়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী গরুবাহী ট্রা‌কের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই দুইজন মারা যান এবং আহত হ‌ন তিনজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। হতাহত‌দের নাম প‌রিচয় পাওয়া যায়‌নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category