শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর বৈশ্বিক শেয়ারবাজারে ধস: যুক্তরাষ্ট্রের বাজার থেকে উধাও কয়েক ট্রিলিয়ন ডলার ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা ঢাকায় শুরু হচ্ছে এআই বিজনেস সামিট, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট ৫ জুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৪৬২ Time View

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ও শেষ ধাপের ভোট ৫ জুন অনুষ্ঠিত হবে। এ ধাপে ৫৫ উপজেলার ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে আগারগাঁও নির্বাচনে ভবনে ইসির ৩২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, আগামী ৫ জুন দেশের ৫৪ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এর সঙ্গে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া ভোটও এ ধাপে অনুষ্ঠিত হবে, ফলে মোট ৫৫ উপজেলায় ভোট হবে।

তিনি জানান, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, মনোনয়ন যাচাই-বাছাই ১২ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২০ মে।

ইসি সচিব বলেন, চতুর্থ ধাপের ৯টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলো ব্যালট পেপারের ভোটগ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category